back to top
Home প্রচ্ছদ রিয়ানার সম্পদের পরিমাণ ১৭০ কোটি ডলার!

রিয়ানার সম্পদের পরিমাণ ১৭০ কোটি ডলার!

765

 

আন্তর্জাতিক ডেস্ক : মেডোনা ও বিয়ন্সিকে এবার পিছনে ফেলে ধনী কণ্ঠশিল্পীদের তালিকায় উঠে এলেন মার্কিন পপ তারকা রিয়ানা। জানা যায়, তিনি অন্তত ১৭০ কোটি ডলারের মালিক। বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস এ তথ্য জানিয়েছে। তার এ সম্পদের পরিমান জানলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।

 

যুক্তরাষ্ট্রে নামধাম অর্জন করলেও রিয়ানার জন্ম মুলত ক্যারিবিয় দ্বীপ বার্বাডোজে। ২০০৫ সালের দিকে তার ‘উই ফাউন্ড লাভ’ এবং ‘আমেব্রলা’র মতো গান পৃথিবীজুড়ে ঝড় তুলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

 

কিভাবে এতো সম্পদের মালিক হলেন রিয়ানা? জানা যায়, সঙ্গীতের পাশাপাশি রিয়ানা একজন সফল ব্যবসায়ীও। ফরাসি একটি কোম্পানীর সঙ্গে শেয়ারে তার কসমেটিকস সামগ্রীর ব্যবসা রয়েছে।

 

ফোর্বস বলছে, কেবল ওই ব্যবসা থেকে আনুমানিক ১৪০ কোটি ডলার আয় করেন রিয়ানা। ফেনটি বিউটি নামের ওই কোম্পানী ২০১৭ সালে যাত্রা শুরু করে। মুলত মেয়েদের মেকাপের সামগ্রী তৈরি ও সরবরাহ করে কোম্পানীটি।