back to top
Home গ্রামের খবর কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা

কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা

49

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) কালীগঞ্জের নাগরী এলাকার স্বপ্ন কানন রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

 

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ খোকাসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সমন্বয় এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

প্রধান অতিথি এ কে এম ফজলুল হক মিলন নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।