back to top
Home গাজীপুরের খবর স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ র‌্যালী

স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ র‌্যালী

701

 

টঙ্গী প্রতিনিধ: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নব গঠিত কেন্দ্রীয় কমিটিতে এসএম জিলানী-কে সভাপতি ও রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করায়, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল আনন্দ মিছিল করা হয়।

 

বিএনপি’র ভারপ্রাপ্ত. চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে এ মিছিলের আয়োজন করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হাওলাদার এর নেতৃত্বে উক্ত মিছিলের আয়োজন করা হয়। নতুন কমিটিকে স্বাগতম জানিয়ে বিশাল র‌্যালীটি টঙ্গী কলেজ গেট থেকে বের হয়ে ঢকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় স্থানীয় চেরাগআলী মার্কেটে এসে শেষ হয়।

 

এ সময় রেলিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আরিফুল হক প্রধান শুভেল, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন দিপু, মোখলেছ শাকিল পারভেজ, কাউসার, বাদল, পাভেল , পশ্চিম থানা আহবায়ক আবু বক্কর, যুগ্ন আহবায়ক ইকবাল , গাছা থানার আহবায়ক ইমতিয়াজ মুজতফা খান তুষার, যুগ্ন আহবায়ক সোবাহান আহমেদ স্বপন, রাসেল।

 

আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি  ইয়াসিন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।