back to top
Home গাজীপুরের খবর ভাষা শহীদদের স্মরণে টঙ্গী প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের স্মরণে টঙ্গী প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

577

টঙ্গী প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে টঙ্গী প্রেসক্লাব। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের পর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এম এ হায়দার সরকার , সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সহ সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব , এ সময় আরো উপস্থিত রফিকুল ইসলাম মাখন, সাংবাদিক বশির আলম,আল-আমিন হোসেন, আরিফ চৌধুরী, জাহাঙ্গীর আকন্দ,নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান  জিলানী, টিটন ঘোষ।

 

এ ছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর  সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, তার সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, নাসির উদ্দিন মোল্লা, এডভোকেট শাজাহান,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম  প্রমুখ।