back to top
Home গাজীপুরের খবর পালানোর সময় আটক আ.লীগ নেতা আসাদুর রহমান কিরণ

পালানোর সময় আটক আ.লীগ নেতা আসাদুর রহমান কিরণ

442
আসাদুর রহমান কিরণ

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। সেই সঙ্গে গাজীপুর ৪৩ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত  কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন অধ্যাপক এম এ মান্নান স্যার। ২০১৩ সালে বিপুল ভোটে নির্বাচিত হোন। কিন্তু তৎকালীন ফ্যাসীবাদী সরকার নির্বাচিত প্রতিনিধিকে জেলে ঢুকিয়ে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ কে দায়িত্ব দেয়। একজন ওয়ার্ড কাউন্সিলর হয়ে দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব প্রায় তিন বছরের পালন করেন। আর এ সুযোগে ভাগিয়ে নেন হাজার কোটি টাকা।

 

২০১৮ তে সর্বোচ্চ বল প্রয়োগ করে জাহাঙ্গীর আলম যখন মেয়র নির্বাচিত হয়। তার পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির ভিডিও ভাইরাল হলে তার মেয়রের পদ যায়। আবারো দৃশ্যপটে সেই সুবিধাভোগী কিরণ। আবারো চেপেপুটে খাওয়ার সর্বোচ্চ সুযোগ আসে। যার পুরোটা কাজে লাগান দ্বিতীয় মেয়াদে মেয়রের চেয়ারে বসে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো গাজীপুর সিটির চেয়ারে কোনো মেয়র’ই পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন না করতে পারলেও আসাদুর রহমান কিরণ ঠিকই দুই সময়েই সর্বোচ্চ সুবিধা নিয়েছেন।

 

নগরবাসীকে উন্নয়ন বঞ্চিত করে লাখ লাখ মানুষকে ভোগান্তিতে রেখেছেন। সিটি কর্পোরেশন কাজ ছিলে মন্থর। গাজীপুরের ক্ষমতার অন্যতম সুবিধাভোগী, অবৈধ পথে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া আসাদুর রহমান কিরণ। ভারতে পালাবার পথে যশোরে গ্রেফতার হয়েছেন। সংবাদপত্রগুলো জানাচ্ছে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে। দপ্তরির ছেলে কিরণ এখন হাজার কোটি টাকার মালিক।